ভাতারে পুকুর থেকে উদ্ধার এক ব্যাক্তির মৃতদেহ
দি নিউজ লায়ন; ভাতার থানা এলাকায় পুকুর থেকে এক ব্যাক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ব্যাক্তি চাকরি থেকে অবসর নিয়েছেন কয়েক মাস আগেই। তারপরই মানসিক অবসাদে ভুগছিলেন। তার জেরে পুকুরে ঝাঁপ দিয়ে ওই ব্যাক্তি আত্মঘাতী হন। পুলিশ জানায় মৃতের নাম পরমানন্দ হাজরা(৬১)। ভাতারের কুবাজপুর গ্রামে তার বাড়ি। মৃতের জামাই কেশবচন্দ্র দে সাংবাদিককে জানান তার শ্বশুর অবসর নেওয়ার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন।
পরমানন্দবাবুর স্ত্রীও অসুস্থ। তার পাশাপাশি বিষয় সম্পত্তি নিয়ে পারিবারিক কিছু সমস্যা ছিল। এসব কারনে পরমানন্দবাবু কয়েক মাস ধরেই মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েন। পরিবার সূত্রে জানা যায়, শনিবার নিজের বাড়ি থেকে ভাতার বাজার আসার নাম করে বেড়িয়ে ছিলেন পরমানন্দ বাবু। টোটো ধরে আসার সময় ভাতার থানার কুলনগর গ্রামের মোড়ের কাছে নেমে পড়েন। তারপর রাস্তার পাশে একটি পুকুরে ঝাঁপ দেন। দুর থেকে কয়েকজন গ্রামবাসীর নজরে পড়লে তাকে উদ্ধার করে ভাতার হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

Post a Comment