অজয় নদীর ঘাট পরিদর্শন করলেন কাঁকসার বিডিও - The News Lion

অজয় নদীর ঘাট পরিদর্শন করলেন কাঁকসার বিডিও

 


দি নিউজ লায়ন;    অজয় নদীর পার্শ্ববর্তী এলাকা এবং অজয় নদীর ঘাট পরিদর্শন করলেন পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার  বিডিও সুদীপ্ত ভট্টাচার্য দুর্গাপুরের মহাকুমা শাসক দপ্তরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সঞ্জয় সিং সুব্রা সহ অন্যান্য আধিকারিকদের উপস্থিতি ছিল। 


শুক্রবার দুপুরে এলাকা পরিদর্শনে এসে বিডিও সুদীপ্ত ভট্টাচার্য জানান কাঁকসা ব্লকে প্রশাসন এবং দুর্গাপুর মহকুমা প্রশাসক প্রস্তুত আছে যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য। অজয় নদীতে বাড়ছে জল নদীর পার্শ্ববর্তী এলাকায় যাওয়ার নিষেধাজ্ঞা জারি করেছে ইতিমধ্যে প্রশাসন বলে জানান। সেজন্য সর্তকতা অবলম্বন করা হচ্ছে নদীর তীরবর্তী এলাকার মানুষদের করা হচ্ছে মাইকিং। 


এছাড়াও যেসব মানুষের কাঁচা বাড়ি আছে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।বীরভূমের তালবাহারি ঘাট থেকে বে আইনি ফেরি সার্ভিস চালু হয়।সেই নৌকা কাঁকসা থানার পুলিশ বাজেয়াপ্ত করার সঙ্গে সঙ্গে শুক্রবার এই ফেরিঘাট বাঁশ দিয়ে বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.