মলয় সিংহ স্মৃতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন শ্রীকান্ত মাহাতো - The News Lion

মলয় সিংহ স্মৃতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন শ্রীকান্ত মাহাতো

 


দি নিউজ লায়ন;   সোমবার শালবনির  মন্ডল কুপিতে তৃণমূলের প্রয়াত নেতা মলয় সিংহ এর স্মৃতির উদ্দেশ্যে মলয় সিংহ স্মৃতি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন শ্রীকান্ত মাহাতো। মলয় সিংহ স্মৃতি ভবনটি তৃণমূল কংগ্রেস কার্যালয় হিসাবে গড়ে তোলা হবে। এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর  জেলা পরিষদের সদস্যা অঞ্জনা মাহাতো এবং দলের অন্যান্য নেতৃত্ববৃন্দ । 


সিংহ স্মৃতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে রাজ্যের প্রতিমন্ত্রী তথা এলাকার বিধায়ক শ্রীকান্ত মাহাতো বলেন মলয় সিংহ এই এলাকার পঞ্চায়েত সদস্য ছিলেন। তিনি দলের দুর্দিনে দলকে শক্তিশালী করার জন্য কাজ করেছিলেন । তার মৃত্যুতে আমরা সবাই শোকাহত হয়েছিলাম। তাই তার স্মৃতির উদ্দেশ্যে দলের এই মন্ডল কুপি কার্যালয়টির নাম মলয় সিংহ স্মৃতি ভবন হিসেবে রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.