শিলিগুড়িতে অশোক ঘনিষ্ঠ আরও এক প্রাক্তন কাউন্সিলরের তৃনমূলে যোগ - The News Lion

শিলিগুড়িতে অশোক ঘনিষ্ঠ আরও এক প্রাক্তন কাউন্সিলরের তৃনমূলে যোগ

 


 দি নিউজ লায়ন;     বামের ঘর শূন্য করে শিলিগুড়িতে অশোক ঘনিষ্ঠ আরও এক প্রাক্তন কাউন্সিলরের তৃনমূলে যোগ।  বুধবার দার্জিলিং জেলা তৃনমূলের দলীয় কাৰ্য্যালয়ে জেলা সভাপতি রঞ্জন সরকার ও জেলা তৃনমূলের অভিভাবক গৌতম দেবের হাত থেকে দলীয় ঝান্ডা তুলে নেন প্রীতিকনা বিশ্বাস। দীর্ঘ কয়েক বছর ধরেই বাম দলের সঙ্গে ছিলেন প্রীতিকনা বিশ্বাস।


শিলিগুড়ি পুরনিগমের ৪৪নাম্বার ওয়ার্ডের প্রাক্তন বাম কাউন্সিলরও ছিলেন তিনি। এদিন তার সঙ্গে সিপিএমের দীর্ঘদিনের আরও এক সদস্য তৃণমূলে যোগ দেন। সদ্য তৃনমূলে যোগ দিয়ে প্রীতিকনা বিশ্বাস জানান বিজেপির বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করে উন্নয়নের শরিক হতেই এই সিদ্ধান্ত। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.