২০২২শেই খুলে যাবে নয়া টালা ব্রিজ - The News Lion

২০২২শেই খুলে যাবে নয়া টালা ব্রিজ

 


দি নিউজ লায়ন;    ২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকেই খুলতে পারে  টালা ব্রিজ। একসময় এই ব্রিজ দিয়ে গরু চলাচল করত। তাই নাম ছিল কাউ ক্রসিং ব্রিজ। একদিন এই ব্রিজ থেকে ডাবল ডেকার বাস পড়ে যাওয়ায় নাম হয় ডবল ডেকার ব্রিজ। নামের অদল বদল হলেও এই ব্রিজ আজও উত্তর কলকাতার লাইফ লাইন। সংস্কারের পর পিলারের ওপর তৈরি হয়েছে ব্রিজ।


 নিচ দিয়ে স্বচ্ছন্দে মানুষ যাতায়াত করতে পারবেন। মাঝের হাট ব্রিজ ভেঙে দুর্ঘটনার পর শহর কলকাতার সব ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তাতে দেখা যায়, টালা ব্রিজের অবস্থা শোচনীয়। তাই পুজোর আগে তড়িঘড়ি টালা ব্রিজ বন্ধ করে তা ভেঙে নতুনভাবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। লকডাউনে ব্রিজ মেরামতির কাজ বন্ধ হয়নি। 


পুরোনো ব্রিজ ১৫০ টন ভার বহন করতে পারত। নতুন ব্রিজ ৩৮৫ টন ভার নিতে পারবে। দুদিকে পিলার দিয়ে তৈরি হচ্ছে ব্রিজ। রেলের অংশে কোনও পিলার নেই। প্রযুক্তিগতভাবে যে যে পদক্ষেপ আছে, তা যদি সঠিকভাবে মিটে যায়, তাহলে ফেব্রুয়ারি থেকে টালা ব্রিজ খুলে দেওয়া হবে জনসাধারণের জন্য। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.