একুশে কেন এমন ফল? বিধানসভা ধরে ধরে পর্যালোচনা করা হোক , শুভেন্দু
দি নিউজ লায়ন; মঙ্গলবার বিজেপির কর্মসমিতির বৈঠকে একুশের ভোটে কেন এমন রেজাল্ট? সার্বিকভাবে ফলাফল বিশ্লেষণ নয় বরং বিধানসভা ধরে ধরে পর্যালোচনা করা হোক বলে প্রস্তাব দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
একুশের ভোটে বিধানসভা ভিত্তিক পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছিল। সূত্রের খবর, বিজেপির কর্মসমিতির বৈঠকে পরাজয়ের কারণ খুঁজতে পর্যবেক্ষক এবং প্রার্থীদের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠানোর প্রস্তাব দেন শুভেন্দু অধিকারী। একইসঙ্গে তাঁর অভিমত, যত বড় নেতাই হোন না কেন নিজের কেন্দ্রে সময় দিতে হবে সবাইকে।

Post a Comment