মদের আসরে গুলিবিদ্ধ হয়ে মৃত ১, আটক ৫ - The News Lion

মদের আসরে গুলিবিদ্ধ হয়ে মৃত ১, আটক ৫

 


দি নিউজ লায়ন;  মদের আসরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো এক যুবকের।মৃত যুবকের নাম ফিরোজ মোল্লা(৩০)।এমনি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার ঘুটিয়ারী শরিফের নবপল্লি এলাকায়।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার রাতে ঘুটিয়ারি শরিফের স্টেশনের কাছে বসে মদ্যপান করে ছয় সাত জন যুবক।


তারপর নেশাগ্রস্ত অবস্থায় হঠাৎ নিজেদের মধ্যে তাদের বচসার বেঁধে যায়।বচসার জেরে উত্তেজিত হয়ে চলতে থাকে নিজেদের মধ্যে  গুলি।এরপর গুলিবিদ্ধ হন ফিরোজ মোল্লা ও মাজেদ সেখ।রক্তাক্ত আশঙ্কাজনক অবস্থায় ফিরোজ মোল্লা কে স্থানীয় মানুষজন উদ্ধার করে ঘুটিয়ারি শরিফ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে, সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।অপর দিকে মাজেদ সেখ কে নিয়ে যাওয়া হয়েছে একটি বেসরকারি  নার্সিংহোমে।


সেখানে তার চিকিৎসা চলছে।খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী।পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।সোমবার দুপুরে ক্যানিং এসডিপিও গোবিন্দ শিকদারের নেতৃত্বে স্পেশাল পুলিশ টিম এলাকায় চিরুনি তল্লাশি চালিয়ে এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করে।ধৃতদের কাছ পুলিশ একটি বন্দুক,৪ রাউন্ড কার্তুজ এবং ১ টি গুলির খোল উদ্ধার করে।তবে কিভাবে এমন ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.