গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে জাল মার্কশীটের রমরমা কারবার - The News Lion

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে জাল মার্কশীটের রমরমা কারবার

 


দি নিউজ লায়ন;  গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে মোটা টাকার বিনিময়ে জাল মার্কশিট দেওয়া হচ্ছে কিছু ছাত্র-ছাত্রীদের বলে অভিযোগ উঠেছে। ২০১৯ সালে পাস আউট হওয়া এমনই কিছু ছাত্রের কাছ থেকে উদ্ধার হয়েছে জাল মার্কশিট। আর যা নিয়ে রীতিমতো চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। পুরো ঘটনার ব্যাপারে বিস্তারিত অভিযোগ করেছেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের নোডাল অফিসার রাজিব পুতুতুণ্ডু।


 তাঁর অভিযোগ,  জাল মার্কশিটের ঘটনায় বিশ্ববিদ্যালয় কেউ তো অবশ্যই জড়িত রয়েছে। না হলে এই কাজ কোনভবেই সম্ভব নয়। এমনকি স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রেও আবেদনকারীর মার্কশিট ছবির সঙ্গে ব্যাংক একাউন্টের ছবির কোন মিল নেই । সেখানে অন্য লোকের ছবি মিলেছে। পুরো ঘটনায় উপাচার্যের হস্তক্ষেপের করার দাবি জানিয়েছেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ওই নোডাল অফিসার।


 গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তি ছেত্রী জানিয়েছেন , আমি আসার পরেই এরকম কোন অভিযোগের বিষয়টি শুনতে পাই নি। তবে জাল মার্কশিটের বিষয়টি নিয়ে একটি তদন্ত কমিটি বিগত দিনে গঠিত হয়েছিল। সেটি এখন কি অবস্থায় রয়েছে তা খোঁজ নিয়ে দেখছি। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের জাল মার্কশীটের ঘটনায় রীতিমতো অসন্তোষ প্রকাশ করেছেন নোডাল অফিসার রাজিব পুতুতুন্ডু ।


 তাঁর অভিযোগ,  টাকার বিনিময়ে জাল মার্কশিটের রমরমা কারবার চলছে বলেই মনে করা হচ্ছে। কারণ , কিছু মার্কশিট আমার হাতে এসেছে যেগুলি স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে আবেদন করা হয়েছে। সেই মার্কশিট ২০১৯ সালের।  মার্কশীটের কন্ট্রোলার অফ এক্সামিনেশন হিসাবে যার স্বাক্ষর থাকার কথা সেই শ্যামাপ্রসাদ মন্ডলের বদলে স্বাক্ষর রয়েছে সনাতন দাসের । অথচ সেই সময় সনাতনবাবু ওই দায়িত্বে ছিলেন না। কাজেই এখানেই বুঝা যাচ্ছে যে কিভাবে জাল মার্কশিট তৈরি হয়েছে । 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.