করোনার তৃতীয় ঢেউ রুখতে দিল্লি মুম্বাই থেকে আনানো হল অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম
দি নিউজ লায়ন; করোনার তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী। সেই বিপদের মুখে দাঁড়িয়ে আগাম সর্তকতা হিসেবে এগিয়ে এলেন তরুণ সমাজের সদস্যদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারা। সুদূর দিল্লি ও মুম্বাই থেকে আমদানি করে আনা হলো আধুনিক উন্নত মানের প্রতি ঘন্টায় ৬০লিটার অক্সিজেন সরবরাহকারী হাই ফ্লো নজাল ক্যানোলা।
লালবাগ শহরের ওই স্বেচ্ছাসেবী সংগঠন টি জেলা স্বাস্থ্য দপ্তরের চিফ মেডিকেল অফিসার অফ হেলথ প্রশান্ত বিশ্বাস এর হাতে চিকিৎসার সুবিধার্থে করণা আক্রান্তদের জন্য একাধিক চিকিৎসা সরঞ্জাম তুলে দিল। বিশেষত জেলার প্রত্যন্ত এলাকা হরিহারপাড়া, ডোমকল, ভগবানগোলা, বেলডাঙ্গা কালুখালী , ইসলামপুর, সাগরপাড়া ইত্যাদি স্থানের মানুষেরা যাতে কোনভাবেই আসন্ন করোনার তৃতীয় ঢেউ সামলাাতে গিয়ে মরণাপন্ন না হয় সেই জন্যেই এই ব্যবস্থা।

Post a Comment