হাইকোর্টে পিছোল নন্দীগ্রাম মামলার শুনানি
দি নিউজ লায়ন; শুভেন্দুর জয়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের করলেন মুখ্যমন্ত্রী। গণনায় কারচুপি সহ একাধিক অভিযোগ এনেছেন তিনি। আজ সকাল এগারোটায় বিচারপতি কৌশিক চন্দের সিঙ্গল বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল।
সেই শুনানি আজ পিছিয়ে গেল। আগামী বৃহস্পতিবার হবে মামলার শুনানি। আজ শুনানি পিছনোর নির্দেশ দিলেন বিচারপতি কৌশিক চন্দ। জানা গিয়েছে, এদিনের শুনানিতে মামলাকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের আইনজীবীদের উদ্দেশ বিচারপতি প্রশ্ন করেন, 'নির্বাচনী মামলায় সাধারনত মামলাকারীকে থাকতে হয়। এক্ষেত্রে মামলাকারী কি থাকতে পারবেন?' উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা জানান,'নিয়ম যা আছে তাই হবে।' পরে বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন বিচারপতি।
Post a Comment