পুরোহিত ও মোয়াজ্জেন দের হাতে থার্মোমিটার অক্সিমিটার সহ বিভিন্ন সামগ্রী তুলে দিলেন নাগরিক মঞ্চে - The News Lion

পুরোহিত ও মোয়াজ্জেন দের হাতে থার্মোমিটার অক্সিমিটার সহ বিভিন্ন সামগ্রী তুলে দিলেন নাগরিক মঞ্চে

 


দি নিউজ লায়ন;   করোনা অতিমারিতে সর্বধর্ম সমন্বয়ে বাঁচার অঙ্গীকার। নাগরিক মঞ্চের পক্ষ থেকে পুরোহিত ও মোয়াজ্জেন দের হাতে তুলে দেওয়া হল থার্মোমিটার অক্সিমিটার সহ বিভিন্ন সামগ্রী।বসিরহাট মহকুমার বসিরহাট নাগরিক মঞ্চের পক্ষ থেকে বসিরহাট শহরের একাধিক ক্লাব, হিন্দু ব্রাহ্মণ ট্রাস্ট ও বসিরহাটের ইমাম-মোয়াজ্জিমদের পাল্স অক্সিমিটার, মাস্ক, থার্মোমিটার ও স্যানিটাইজার সহ একাধিক উপকরণ তুলে দেওয়া হলো, লক্ষ্য একটাই করোনাকে মোকাবিলা করা। 


 তাই সেই মঞ্চ থেকেই সম্প্রীতির এক অনন্য নজির সৃষ্টি করলো বসিরহাট নাগরিক মঞ্চ। বসিরহাট দক্ষিণের বিধায়কের উপস্থিতিতে ও সমাজসেবী কৌশিক দত্তের তত্ত্বাবধানে প্রায় শতাধিক ইমাম, মোয়াজ্জেম ও ব্রাহ্মণদের হাতে করোনা সামগ্রী তুলে দেওয়া হল।লকডাউনের জেরে বন্ধ রয়েছে একাধিক মন্দির ও মসজিদ। মন্দিরের পুরোহিত তথা মসজিদ মাদ্রাসার ইমাম-মোয়াজ্জিমরা সমাজসেবা থেকে যাতে চ‍্যুত না হন সেই জন্যই নাগরিক মঞ্চের এই প্রয়াস।


বসিরহাট দক্ষিণের বিধায়ক ডক্টর সপ্তসি ব্যানার্জি বলেন, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে নাগরিক মঞ্চের যৌথ প্রয়াসে মানুষের সেবায় সকলকে এগিয়ে আসতে হবে, আগে মানুষ সেবা পরে রাজনীতি। আমি ক্ষমতায় আসার আগে কথা দিয়েছিলাম মানুষের পাশে থেকে কাজ করব, তাই জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সকলের জন্য কাজ করতে চাই মানুষের পাশে থেকে।


সংখ্যালঘু ছেলের মোয়াজ্জেন দের প্রতিনিধি বাকীবিল্লাহ মন্ডল বলেন,এই অতিমহামারীরকালে আমাদের বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তসী ব্যানার্জি আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। এতে আমরা ভীষণ উপকৃত হব এই মহামারী সময় প্রয়োজনীয় জিনিসগুলি যেমন থার্মোমিটার অক্সিমিটার এই ধরনের বিভিন্ন সামগ্রী আমাদের হাতে তুলে দেয়ায় আমরা ভীষণ উপকৃত হয়েছি জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে এইভাবে মানুষের সেবায় কাজ করে যাওয়ার ইচ্ছা আমাদের বরাবর, তাই আমরা মানুষের পাশে আছি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.