শ্রদ্ধেয় মহারাজের স্মরণে বেলুড় মঠের বিশেষ অনুষ্ঠান
দি নিউজ লায়ন; রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অন্যতম সহকারী সঙ্ঘগুরু শ্রীমৎ স্বামী শিবময়ানন্দজি মহারাজ গত ১১জুন কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে মহাসমাধি লাভ করেন। শ্রদ্ধেয় মহারাজের স্মরণে বুধবার বেলুড় মঠে শ্রীশ্রীরামকৃষ্ণের বিশেষ পূজা এবং হোম অর্পণ এবং শ্রদ্ধেয় মহারাজের স্মরণে বেলুড় মঠে ভগবান গীতা, কথামৃত পাঠ ও ভজনের আয়োজন করা হয়।
ওই অনুষ্ঠানটি সকাল থেকে সরাসরি সম্প্রচার করা হয়।কোভিড মহামারীর দ্বিতীয় তরঙ্গের প্রেক্ষিতে বেলুড় মঠের ফটকগুলি এদিন বন্ধ ছিল। এবং এই দিনে কোনও প্রসাদ বিতরণ করা হয়নি। এদিনের অনুষ্ঠান সূচির মধ্যে ছিল বৈদিক জপ, ভক্তিমূলক গান এবং ভজন, ভগবত গীতা থেকে পাঠ, শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ, শ্রীশ্রীমায়ের কথা থেকে পাঠ, কালীকীর্তন এবং স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

Post a Comment