এ বছর আন্তর্জাতিক যোগ দিবস পালন বিশেষ তাৎপর্যপূর্ণ - The News Lion

এ বছর আন্তর্জাতিক যোগ দিবস পালন বিশেষ তাৎপর্যপূর্ণ


দি নিউজ লায়ন;  প্রতি বছর ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে পালিত হয়। এ বছর আন্তর্জাতিক যোগ দিবস পালন বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, বিগত এক বছর ধরে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই চালাচ্ছেন বিজ্ঞানী, গবেষক, চিকিৎসক থেকে অসংখ্য সাধারণ মানুষ।  করোনায় দীর্ঘ দিন ধরে ঘরবন্দি হয়ে দিন কাটাচ্ছেন বিশ্বের লক্ষ লক্ষ মানুষ। 


এই পরিস্থিতিতে শরীর ও মনের সুস্বাস্থ্য ধরে রাখতে যোগ চর্চাই একমাত্র উপায়। এছাড়াও করোনা কালে সবথেকে বড় সমস্যা হল শ্বাসকষ্ট ।  এই জাতিয় সমস্যার মোকাবিলায় সিদ্ধাসন খুবই কার্যকরী। মেরুদণ্ড সোজা রেখে পা গুটিয়ে বসে ধীরে ধীরে শ্বাস নিতে ও ছাড়তে হবে। এটি দেখতে অনেকটা পদ্মাসনের মতোই। সিদ্ধাসনে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় সেই সঙ্গে ফুসফুসের কার্যক্ষমতাও বাড়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.