বাচ্চাদের স্মৃতি শক্তি এবং মস্তিষ্কের কার্য ক্ষমতা উন্নত করতে যা খাওয়াবেন - The News Lion

বাচ্চাদের স্মৃতি শক্তি এবং মস্তিষ্কের কার্য ক্ষমতা উন্নত করতে যা খাওয়াবেন

 


দি নিউজ লায়ন;    শরীরে প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে বিনস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।  পুষ্টিবিদরা জানিয়েছিলেন, ব্ল্যাক আই বিনসটি স্যালাড হিসেবে প্রতিদিন গ্রহণ করলে শরীরে বাড়াতে পারে প্রতিরোধ ক্ষমতা।  শিশুদের ক্ষেত্রেও এই বিনস খুব উপকারী। বিশেষত মস্তিষ্ক উন্নত করার ক্ষেত্রে এটি ভূমিকা অনস্বীকার্য। কারণ এতে রয়েছে প্রোটিন, ভিটামিন এবং খনিজের মতো একাধিক উপাদান।


এছাড়াও বাচ্চাদের মস্তিষ্ক ভালো রাখার জন্য সকালের খাবারে রাখা যেতে পারে কার্বস, প্রোটিন এবং সামান্য ফ্যাট।  আর এই দিক থেকে ডিম খুব উপকারী। কারণ ডিমে থাকে অতিমাত্রায় প্রোটিন এবং কোলাইন। এই উপাদানগুলি সাহায্য করে মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করতে।


 আর শাকসবজি তো  শরীরের পক্ষে খুবই উপকারী। তার কারণ শাকসবজিতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট মানব দেহের মস্তিষ্ককে সুস্থ্য রাখতে সাহায্য করে।  পাশাপাশি অনেক চিকিৎসক জানাচ্ছেন, মস্তিষ্ক ভালো রাখতে খাবারের পাতে রাখা যেতে পারে টমেটো, মিষ্টি আলু , কুমড়ো, গাজর এবং পালং শাকের মতো সবজিগুলিকে।     

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.