অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য কেশিয়াড়ীতে
দি নিউজ লায়ন; শনিবার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল কেশিয়াড়ী থানা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে কেশিয়াড়ির মৃত ওই ব্যক্তির নাম অজিত দাস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে পেশায় একজন গাড়ী ড্রাইভার অজিত। পরিবারের দাবী, ২০২০ সালে লকডাউনের পর থেকে আর্থিক অনটনের মধ্যে দিন কাটছিল তার। এবছর ২০২১ শে বিধিনিষেধের ফলে কার্যত পরিবহণের অচলাবস্থা অব্যাহত। আর এর মাঝেই আর্থিক অনটনের ফলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে সে।
শুক্রবার রাতে বাড়ির মধ্যেই তার ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবারের লোকজন।পরিবারের লোকজন ততখনাৎ কেশিয়াড়ী হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করে। এরপরেই কেশিয়াড়ী থানার পুলিশে খবর দিলে দেহ উদ্ধার করে নিয়ে যায়। বাড়ির অজান্তেই একাজ করেছে বলে দাবী পরিবারের।শনিবার সকালে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

Post a Comment