দার্জিলিং জেলায় ১৮ টি স্থানে কনন্টেইনমেন্ট জোন ঘোষণা
দি নিউজ লায়ন; দার্জিলিং জেলায় ১৮ টি স্থানে কনন্টেইনমেন্ট জোন ঘোষণা। আগামী ২৩শে জুন পর্যন্ত এই ১৮টি স্থানকে কনন্টেইনমেন্ট জোন হিসেবে বিশেষ নজরদারিতে রাখা হচ্ছ।
বুধবার দার্জিলিং জেলাশাসক এস পুনম বল্লম বিজ্ঞপ্তি জারি করে জানান কার্শিয়াঙের সিটঙ, জোড় বাংলো ও সুখীয়াপোখড়ির গোরাবাড়ি মার্গারেটস হোপ, রাঙ্গলি রংলীয়ত ব্লকের বেশ কিছু এলাকা, গোকে১ ও কাইনজলিয়া দার্জিলিং ফুলবাজার এলাকার,পহিলা গাঁও স্কুল দারা২ মিরিকে ব্লকের। এদিকে শিলিগুড়ি পুর এলাকায় সংক্রমন কমলেও মহকুমার মাটিগাড়া ব্লকে সংক্রামিতের সংখ্যা তুলনা মূলক বেশি লক্ষ্য করা যায়।
এদিন জেলা শাসক মাটিগাড়া ব্লকের আঠারোখাই, মাটিগাড়া এক ও দুই এর কাওয়াখালি, তুমবাজোত ও শিলিগুড়ি পুর নিগমের ৪৫ ও ৪৬ নাম্বার ওয়ার্ডের প্রধাননগরের বাঘাযতীন কলোনি ও বিদ্যাচক্র কলোনিকে কনন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। জেলাশাসক জানান এই কনটেইনমেন্ট জোন এলাকাগুলিতে কোভিড বিধি মান্যতার বিষয়ে পুলিশ প্রশাসনের তরফে বিশেষ নজরদারি থাকছে ২৪ঘন্টা। টেস্টিং বাড়ানো হবে।

Post a Comment