বিজেপি থেকে পদত্যাগ করলেন উৎপল দাস মহাপাত্র - The News Lion

বিজেপি থেকে পদত্যাগ করলেন উৎপল দাস মহাপাত্র



দি নিউজ লায়ন;   বিজেপি থেকে পদত্যাগ করলেন উৎপল দাস মহাপাত্র। সোমবার দলের ঝাড়্গ্রাম জেলা সভাপতি তুফান মাহাতোকে লিখিতভাবে দল ছাড়ার কথা জানিয়ে দল ছাড়লেন বিজেপি দলের ঝাড়্গ্রাম জেলা কমিটির সহ সভাপতি উৎপল দাস মহাপাত্র। 


তিনি বলেন, ভারতীয় জনতা পার্টির শুদ্ধিকরণ বহু আগে প্রয়োজন ছিল,কিন্তু তা হয়নি,হবে বলেও মনে হয়না।বিশেষ করে ঝাড়গ্রাম জেলায় দীর্ঘদিন স্বজনপোষণ এবং লবিবাজির ফল আজ দলের কর্মীদের পেতে হচ্ছে।দলের আভ্যন্তরীণ পরিবেশ ভালো না থাকার প্রভাব পড়েছে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে।


 অনেক আগেই পদত্যাগ করতে চেয়েছিলাম,কিন্তু দেরিতে হলেও সোমবার পদত্যাগ করলাম সেই সাথে দলত্যাগও করলাম।ব্যক্তিগত স্তরে মানুষের ভালোর জন্য সামাজিক দায়বদ্ধতা পালন করে যাব। তিনি আরও বলেন তার সাথে বিজেপির আর কোন সম্পর্ক রইল না। তবে তিনি অন্য কোন দলে যোগ দেবেন কিনা তা এদিনে পরিষ্কার করে জানান নি। বিজেপির ঝাড়গ্রাম জেলা কমিটির প্রভাবশালী নেতা বিজেপি দল ছেড়ে দেওয়ার কথা প্রকাশ্যে ঘোষণা করায় ঝাড়্গ্রাম জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।


 উল্লেখ করা যায় যে নয়াগ্রামে বিজেপির কে শক্তিশালী করে তোলার জন্য উৎপলদাস মহাপাত্র এর অবদান বিজেপি কর্মীরা কেউ ভুলে যাবে না ।তাই উৎপল দাস মহাপাত্র দল ছেড়ে দেওয়ার নয়া গ্রামের বিজেপি কর্মীরা হতাশ হয়ে পড়েছেন। তবে বিজেপির ঝাড়্গ্রাম জেলা সভাপতি তুফান মাহাতো বলেন উনি যে অভিযোগ করেছেন সেই অভিযোগ সঠিক নয়। তবে ব্যক্তিগত কারণে উনি দল ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.