‘রইস’ নির্মাতাকে হটিয়ে আলোচিত সৃজিত - The News Lion

‘রইস’ নির্মাতাকে হটিয়ে আলোচিত সৃজিত

 


দি নিউজ লায়ন;    মিতালি রাজের আলোচিত বায়োপিক ‘সাবাশ মিতু’ পরিচালনার দায়িত্ব পেয়েছেন কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি। যেটি পরিচালনার দায়িত্বে ছিলেন শাহরুখ খানের ‘রইস’খ্যাত নির্মাতা রাহুল ধোলাকিয়া। গতকাল রাহুল ধোলাকিয়া একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন তিনি সিনেমাটিতে কাজ করছেন না। তবে কী কারণে এমন সিদ্ধান্ত, তা জানাননি এই নির্মাতা। 


এর পরেই জানানো হয়েছে, সিনেমাটি পরিচালনার নতুন দায়িত্ব পেয়েছেন কলকাতার খ্যাতিমান পরিচালক সৃজিত মুখার্জি।  এক বিবৃতিতে সৃজিত মুখার্জি জানিয়েছেন, ‘এই সিনেমাটা সম্পর্কে যখন প্রথম শুনেছিলাম, তখন থেকেই বেশ উৎসাহী ছিলাম। বর্তমানে আমি নিজে এই সিনেমার অংশ হয়েছি। এমন একটা দুর্দান্ত গল্পকে সিনেমার পর্দায় তুলে ধরার জন্য আমি মুখিয়ে রয়েছি।’

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.