লোধাশবর সম্প্রদায়ের মানুষের সাথে মাটিতে বসে দুপুরের খাবার খেলেন বিরবাহা হাঁসদা - The News Lion

লোধাশবর সম্প্রদায়ের মানুষের সাথে মাটিতে বসে দুপুরের খাবার খেলেন বিরবাহা হাঁসদা

 


দি নিউজ লায়ন;  রবিবার ঝাড়গ্রামে দুয়ারে চেকআপ কর্মসূচিতে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের  সভাপতি তৃনাঙ্কুর ভট্টাচার্য, ঝাড়গ্রাম বিধানসভার বিধায়ক তথা রাজ্যের বন দফতরের প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা ও গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো, তৃণমূল ছাত্র পরিষদের ঝাড়গ্রাম জেলার সভাপতি আর্য ঘোষ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। ওই কর্মসূচির পর তারা ঝাড়গ্রাম পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সত্যবান পল্লী এলাকায় গিয়ে লোধা শবর সম্প্রদায়ের মানুষের হাতে কিছু ত্রাণ তুলে দেন। এরপর তাদেরকে খিচুড়ি মাংস খাওয়ানো হয় ।


তাদের সাথে তৃণাঙ্কুর ভট্টাচার্য ,বনপ্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা,বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো সহ তৃণমূল ছাত্র পরিষদের নেতারা রবিবার  লোধা শবর পরিবার গুলির  সাথে বসে একসাথে  দুপুরের খাবার খান । তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃনাঙ্কুর ভট্টাচার্য বলেন লোধা শবর দের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনার জন্য দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন। আগামী দিনে এদের উন্নয়নে আরো কাজ করা হবে। 


তিনি তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে খুশি এবং আগামীদিনেও তিনি তৃণমূল ছাত্র পরিষদের সকল সদস্যকে অসহায় মানুষের পাশে গিয়ে তাদের সেবা করার জন্য কাজ করার আহ্বান জানান। ওই অনুষ্ঠানে উপস্থিত বন দপ্তরের প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা বলেন শুধু ঝাড়গ্রাম শহরে নয়, ঝাড়গ্রাম জেলার প্রতিটি এলাকার অসহায় মানুষের উন্নয়নে রাজ্য সরকার কাজ করছে এবং আগামীদিনেও করবে। মানুষ কাজ করার জন্য আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন ।তাই মানুষের উন্নয়নে কাজ করাই আমাদের একমাত্র কর্তব্য ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.