জমির ফসল নষ্ট করাকে কেন্দ্র করে প্রতিবেশীর সঙ্গে বিবাদের জেরে খুন এক যুবক
দি নিউজ লায়ন; জমির ফসল নষ্ট করাকে কেন্দ্র করে প্রতিবেশীর সঙ্গে বিবাদের জেরে খুন এক যুবক। বৃহস্পতিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রতুয়া থানার সামসি গ্রাম পঞ্চায়েতের ভগবানপুর এলাকায়। এই ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে তিনজনের নামে রতুয়া থানায় অভিযোগ দায়ের করেছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃতের নাম নাসিম শেখ(৩২)। তার বাড়ি ভগবাপুর এলাকায়। পেশায় মাছ ব্যবসায়ী। অভিযুক্তদের নাম মতিউর শেখ,আয়ুব আলী সহ তিনজন। মৃতের বাবা মুকিম শেখ পুলিশকে অভিযোগে জানিয়েছেন , আমার কিছুটা জমি রয়েছে। সেই জমিতে ধান লাগিয়েছি। বেশ কিছুদিন ধরে প্রতিবেশী মতিউর শেখের হাঁস জমিতে ঢুকে ধান নষ্ট করছিল। বৃহস্পতিবার সকালে সেই একই ঘটনা ঘটে। এরপরই মতিউরকে সমস্ত ঘটনা জানায়।
এই নিয়ে আমার সঙ্গে প্রতিবেশীদের বিবাদ শুরু হয়। আমাকে মতিউর শেখ ও তার দলবল ব্যাপক মারধর করে। স্থানীয় মানুষের তৎপরতায় কোনমতে রক্ষা পায়। সেই সময় আমার ছেলে শিলিগুড়ি থেকে মাছ বিক্রি করে এলাকায় ফিরে আসে। সেই সময় মতিউর শেখ আইয়ুব আলী সহ বেশ কয়েকজন আমার ছেলের রাস্তার আটকাই ও তাকে ব্যাপক মারধর করতে থাকে।
সেই সময় মতিউর শেখ সঙ্গে থাকা ধারালো অস্ত্র নিয়ে আমার ছেলের গলায় আঘাত করতে থাকে। তার চিৎকারে স্থানীয় প্রতিবেশীরা ছুটি আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে আমরা ছেলেকে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাই। তার অবস্থার অবনতি হলে মালদা মেডিকেল কলেজের স্থানান্তর করা হয়। কিছুক্ষণ চিকিৎসা চলার পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার পর মতিউর শেখ, আইয়ুব আলী সহ তিন জনের নামে মৃতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Post a Comment