দীর্ঘক্ষন রাস্তা বন্ধ নদীয়ার কল্যাণীতে, বিক্ষোভে প্রহত রেলকর্মী - The News Lion

দীর্ঘক্ষন রাস্তা বন্ধ নদীয়ার কল্যাণীতে, বিক্ষোভে প্রহত রেলকর্মী

 


দি নিউজ লায়ন;  আজ সকাল 11 টা নাগাদ  নদিয়া কল্যানী আয়ুর্বেদিক হাসপাতাল সংলগ্ন 42 নম্বর গেটের কাছে গেট পড়ার কারণে বন্ধ থাকে রাস্তা! প্রায় কুড়ি মিনিট অতিক্রান্ত হয়ে যাওয়ার পর, অপেক্ষারত অ্যাম্বুলেন্স চালক, অন্যান্য জরুরী পরিষেবা দেওয়ার গাড়ি বা সাধারণ নিত্যযাত্রী জানতে পারে কলকাতা থেকে  ডিআরএম এবং একটি  পর্যবেক্ষক প্রতিনিধিদল রওনা দিয়েছেন রানাঘাটের উদ্দেশ্যে! আর তারই জন্য এত মানুষের ভোগান্তি! 


বিশেষ ধরনের ওই গাড়িটির জন্য রাস্তা ক্রসিংয়ের দুপাশে দুজন দাঁড়িয়ে থাকা টাই যথেষ্ট ছিল! কিন্তু তার জন্য আধঘণ্টা অপেক্ষা! অধৈর্য হয়ে ওই গেট রক্ষককে অনুরোধ করতে গেলে বাধে বচসা! প্রহৃত হন ওই গেট রক্ষক। এরপর জিআরপি এবং আরপিএফ এসে পৌঁছালে, বড় কাঠের পাটাতন রেল লাইনের উপরে দিয়ে বিক্ষোভ করতে থাকে উত্তেজিত জনতা!  প্রাথমিকভাবে রণক্ষেত্রের চেহারা নিলেও। শেষমেষ রেল কর্তৃপক্ষের সিদ্ধান্ত নেয় ওই গেটটি কিছুক্ষণের জন্য তুলে দেওয়ার। কিন্তু অটোমেটিক ব্লক হওয়ার কারণে, ম্যানুয়ালি ওই গেটটি  তুলে দিলে, সমস্যার সমাধান হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.