জলে ডুবে মৃত আট বছরের শিশু কন্যা - The News Lion

জলে ডুবে মৃত আট বছরের শিশু কন্যা

  


দি নিউজ লায়ন;   জলে ডুবে মৃত্যু হলো আট বছরের শিশু কন্যার। ঘটনাটি দাসপুর থানার নন্দনপুর দুই গ্রাম পঞ্চায়েতের ধর্মা গ্রামে। মৃত শিশু কন্যার নাম মনি দোলাই। তার বয়স ৮  বছর। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করত । দাসপুর থানার ধর্মা গ্রামের বাসিন্দা স্বপন দোলই ও তার স্ত্রী গ্রামেই১০০ দিন প্রকল্পের কাজ করতে গিয়েছিলেন। 


কাজ শেষ করে বাড়িতে এসে দেখে তার 2 মেয়ে আর এক ছেলের মধ্যে মেজমেয়ে মনি কে তিনি দেখতে পান নি। তাই মেজো মেয়ে মনির খোঁজে চারদিক তল্লাশি চালানো হয়। অবশেষে বাড়ির সামনে থাকা পুকুরে তল্লাশি চালিয়ে তাকে উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দারা বলেন মনি একাই পুকুরে স্নান করতো ।কিন্তুএমন ঘটনা কি ভাবে ঘটল তা আমরা ভাবতে পারছিনা। ওই ঘটনার ফলে এলাকায় ও তার পরিবারে শোকের ছায়া নেমে আসে । 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.