ডোমজুড়ে রাস্তা অবরোধ করে তৃণমূল কর্মীদের বিক্ষোভ - The News Lion

ডোমজুড়ে রাস্তা অবরোধ করে তৃণমূল কর্মীদের বিক্ষোভ

 




দি নিউজ লায়ন;   মুকুল রায়ের প্রত্যাবতনের পরেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের আবার তৃণমূলে যোগ নিয়ে জল্পনা চলছে। বিশেষ করে রবিবার পার্থ চট্টোপাধ্যায়ের মাতৃ বিয়োগের পর তার বাড়িতে রাজীব বন্দ্যোপাধ্যায়ের যাওয়া ধোঁয়াশা আরোও বাড়িয়েছে। যদিও ইতিমধ্যে রাজীব বন্দ্যোপাধ্যায়ের এই সৌজন্য সাক্ষাৎ দলের অনেকেই ভালো চোখে দেখছেন না। 


ইতিমধ্যে রাজীবের ঘর ওয়াপসি নিয়ে মুখ খুলেছেন রাজ্যের মন্ত্রী অরূপ রায় থেকে হাওড়ার সাংসদ প্রসূন বন্দোপাধ্যায় ‌এমনকি রবিবার কুনাল কুনালের সাক্ষাৎ কে কটাক্ষ করে মুখ খুলেছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর এবার রাজীব বন্দ্যোপাধ্যায় কে যাতে দলে না ফেরানো হয় সেই দাবিতে ডোমজুড়ে প্রতিবাদ মিছিল করল তৃণমূল কর্মীরা। গদ্দার মীরজাফরদের দলে ঠাঁই নেই লেখা পোস্টারের পাশাপাশি রাজীব বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তল নিয়ে মিছিল করে। এদিনের এই মিছিল শলপ বাজার থেকে বটতলা পযন্ত যায়। পরে তৃণমূল কর্মীরা হাওড়া আমতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি রাজীব বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করে। প্রায় আধঘণ্টা বিক্ষোভ চলার পর  পরিস্থিতি স্বাভাবিক হয়।


এদিন বিক্ষোভকারীরা দাবি করে নির্বাচনের আগে দলকে বিপদের মুখে ঠেলে দিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগ দিয়েছিলেন। যদিও নির্বাচনে নিজে পরাজিত হওয়ার পাশাপাশি বিজেপি রাজ্যে ক্ষমতায় আসতে না পারায় আবার তৃণমূলে ফিরতে চাইছে‌। ‌‌যদি  রাজীব বন্দ্যোপাধ্যায়কে পুনরায় দলে নেওয়া হয় তাহলে তারা বৃহথ্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তৃণমূল কর্মীরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.