নন্দীগ্রামের ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ তিন মৎস্যজীবীর দেহ উদ্ধার - The News Lion

নন্দীগ্রামের ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ তিন মৎস্যজীবীর দেহ উদ্ধার

 


দি নিউজ লায়ন;   ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ তিন মৎস্যজীবীর দেহ উদ্ধার। দেহ উদ্ধার করে মৎস্যজীবীরা ও এনডিআরএফ।  নন্দীগ্রামের কেন্দামারি-জালপাইয়ের গঙ্গামেলার ঘাটের কাছে হলদি নদীতে মাছ ধরার ট্রলার উল্টে গিয়ে নিখোঁজ হয় এই তিন মৎস্যজীবী। সোমবার সকালে মৃতদেহ ভাসতে দেখে কোস্ট গার্ড। 


এরপর খবর দেওয়া হয় পুলিশ ও ndrf কে। মৃতদের নাম রূপেশ খাঁড়া (20) ও কাশীনাথ শীট (42), বিষ্ণু মাইতি (27).এদের মধ্যে দুজনের বাড়ি কাঁথি বলে সূত্রের খবর। শনিবার রাতে হলদি নদীতে এই দূর্ঘটনা ট্রলার দুর্ঘটনা ঘটে। মাছ ধরার জন্য মোট ১৩ জন মৎস্যজীবী ট্রলারে ছিলেন বলে জানা গেছিল। যার মধ্যে নিখোঁজ 1 জনের দেহ রবিবার উদ্ধার হয়। এরপর থেকেই এনডিআরএফ ও পুলিশের সহযোগিতায় উদ্ধার কার্য চালানো হয়। 


এদিন ঘটনাস্থলে যান রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি। তিনি জানান নিখোঁজ তিন মৎস্যজীবীর দেহ উদ্ধার হয়েছে। কিভাবে ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে। যাদের মৃত্যু হয়েছে তাদের জন্য রাজ্য সরকার সমস্ত রকম ব্যবস্থা করবে। প্রশাসন সূত্রে খবর যেহেতু নদী এবং সমুদ্র এখনো উত্তাল রয়েছে তাই মৎস্যজীবীদের বারবার সতর্ক করা হচ্ছে মাইকিং করা হচ্ছে উপকূলবর্তী বিভিন্ন এলাকায় এই ধরনের প্রচার আরো বাড়ানো হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.