এক ব্যক্তির পচা-গলা দেহ উদ্ধার - The News Lion

এক ব্যক্তির পচা-গলা দেহ উদ্ধার

  


দি নিউজ লায়ন;  এক ব্যক্তির পচা-গলা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য বিকলচকে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের বিকলচক এলাকার। বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম মিরাজ মল্লিক,বয়স আনুমানিক ৩০ বছর।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কেশপুর থানার পুলিশ। 


স্থানীয় সূত্রে জানা যায় যে বিকলচক গ্রামের অদূরে এক ঝোপের মধ্যে মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষজন।এরপর স্থানীয় বাসিন্দারা ফোন করে বিষয়টি জানায় কেশপুর থানার পুলিশকে। খবর পেয়ে কেশপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই মৃতদেহটি উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠায়। পাশাপাশি কি কারনে তার মৃত্যু হয়েছে তদন্ত শুরু করেছে কেশপুর থানার পুলিশ। ওই মৃত ব্যক্তির বাড়িও এলাকায় বলেই পুলিশ সূত্রে জানা যায়। তবে কি কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.