ইয়াসে ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন জেলা শাসক - The News Lion

ইয়াসে ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন জেলা শাসক

 


দি নিউজ লায়ন;   মঙ্গলবার সুন্দরবনের গোসাবা ব্লকের বিভিন্ন অঞ্চল পরিদর্শন করলেন দক্ষিণ ২৪ পরগনার জেলা শাসক পি উলগানাথ, ক্যানিং মহকুমা শাসক রবিপ্রকাশ মিনা, গোসাবা বিডিও সৌরভ মিত্র,গোসাবা পঞ্চায়েত সমিতির সভাপতি অচিন পাইক প্রমূখ।এদিন জেলা শাসক পি উলগানাথ গদখালি জেটিঘাটে যায়।সেখান থেকে জল পথে এবং ডাঙ্গা পথে গোসাবা ব্লকের দ্বীপ গুলি পরিদর্শন করেন এবং ঘূর্ণিঝড় ইয়াসের তান্ডবে  ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বললেন।


পাশাপাশি গোসাবা অঞ্চল, সোনাগাঁ,রাঙ্গাবেলিয়া সহ বিভিন্ন এলাকায় কয়েকশো ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন। এদিন বিকালে গোসাবা বিডিও অফিস ভবনে একটি প্রশাসনিক বৈঠক করেন সমস্ত দফতরের আধিকারিকদের নিয়ে।জেলা শাসক পি উলগানাথ জানান গোসাবা ব্লকে ঘূর্ণিঝড় ইয়াসের তান্ডবে ক্ষতিগ্রস্তদের অভিযোগ শোনা হয়েছে এবং তাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়েছে।এই ব্লকের ১২০ টি স্থানে কমিটি কিচেন চলছিল, সেটি আরও ডবল করে দেওয়া হল।ত্রাণ নিয়ে কোন সমস্যা নেই।পাশাপাশি ৫ কোটি ম্যানগ্রোভ গাছের পরিকল্পনা নেওয়া হয়েছে।এছাড়া যশ হেল্প লাইন নম্বরের (8927601629/7872858286) শুভ সূচনা করা হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.