জীবনদায়ি ওষুধের আড়ালে নেশা সামগ্রী বিক্রয়ের পর্দা ফাঁস - The News Lion

জীবনদায়ি ওষুধের আড়ালে নেশা সামগ্রী বিক্রয়ের পর্দা ফাঁস

 


দি নিউজ লায়ন;   জীবাদায়ি ওষুধের আড়ালে নেশা সামগ্রী বিক্রয়ের পর্দা ফাঁস।  জীবনদায়ি ওষুধের আড়ালে নেশা সামগ্রী বিক্রয়ের কারবার চালিয়ে যাচ্ছিল শহরের ওষুধ ব্যবসায়ি পঙ্কজ শর্মা।সোমবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান নামে ভক্তিনগর থানার পুলিশ। শিলিগুড়ি ডনবস্ক মোড়ের একটি ওষুধের দোকানে হানা দেয় পুলিশ। 


তল্লাশি চালাতেই ঔষধ বিক্রির আড়ালে নেশা কারবারের পর্দা ফাঁস হয়। ওষুধের বাক্সের সঙ্গে আড়ালেই দোকানে নেশার ট্যাবলেট ও কাপ সিরাপ হাতবদল করা হতো। পুলিশের অভিযানে আরও বেশ কিছু নিষিদ্ধ ট্যাবলেট ওই দোকান থেকে বাজেয়াপ্ত করা হয়। ওষুধ ব্যবসায়ি পঙ্কজ শর্মা ও দোকানের কম্পাউন্ডার  মনসা সিংকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা দায়ের করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.