দুর্গত মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন শঙ্কর দোলই
দি নিউজ লায়ন; গত কয়েকদিনের অতি ভারী বৃষ্টিপাতের ফলে কার্যত জলমগ্ন ঘাটাল পৌরসভার বেশ কিছু ওয়ার্ড, ইতিমধ্যেই জেলা প্রশাসন থেকে শুরু করে এলাকার সমাজসেবী সংগঠন গুলি প্লাবিত এলাকায় খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি একাধিক পদক্ষেপ গ্রহণ করছে। জানা গিয়েছে প্লাবিত এলাকার বেশ কিছু পরিবারকে ত্রাণশিবিরে রাখা হয়েছে ঘাটাল বিধানসভার ১ নং,২ নং ও ৪ নং অঞ্চলের বেশ কিছু অংশ বন্যার জলে প্লাবিত হয়েছিল ।
বৃহস্পতিবার ওই এলাকা গুলি পরিদর্শনের পাশাপাশি সাধারণ মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ করলেন ঘাটাল বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলই।এই দিন প্লাবিত এলাকার পরিস্থিতি ও ত্রাণ শিবিরে থাকা মানুষ গুলিবকেমন আছেন তা দেখার জন্য ঐসব জায়গায় ত্রান সামগ্রী নিয়ে উপস্থিত হোন প্রাক্তন বিধায়ক। বন্যার কারণে ঐসব এলাকায় পানীয় জলের অসুবিধা থাকায় বেশ কিছু জলের পাউচ ও বাচ্চাদের জন্য বিস্কুট তিনি পৌঁছে দেন।। শংকর বাবু বন্যা গ্রস্ত মানুষ দের বলেছেন কোনো অসুবিধা হলে বা কিছু প্রয়োজন পড়লে আমাকে জানাবেন। তৃণমূলের সৈনিক হিসেবে আমি আপনাদের পাশে আছি আগামী দিনে ও থাকবো।

Post a Comment