লোধা শবরদের ভ্যাকসিন পেতে সহয়তা করল টিম অভিষেক - The News Lion

লোধা শবরদের ভ্যাকসিন পেতে সহয়তা করল টিম অভিষেক

 


দি নিউজ লায়ন;  লোধা শবরদের ভ্যাকসিন পেতে সহয়তা করল টিম অভিষেক। শুক্রবার স্বাস্থ্য দপ্তর এর পক্ষ থেকে লোধা শবর আদিবাসী মানুষদের করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য ডাকা হয়। কিন্তু তারা যাবে কি করে আসবে কি করে। তাই শতাধিক লোধা শবর ও আদিবাসী সম্প্রদায়ের মানুষকে গাড়িতে করে খড়িকামাথানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের করোনার ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করে স্বাস্থ্য দপ্তর। 


এরপর কিছুক্ষন বিশ্রাম নেওয়ার পর তাদেরকে গাড়ি করে বাড়িতে পৌঁছে দেওয়া হয় ।ভালিয়াচাটী গ্রামের শ্রীমন্ত ভক্তা ও বাসন্তী ভক্তা বলেন করোনাকে তাড়াতে হলে সকলকে করোনার টিকা নিতে হবে। তাই সুমন বাবুদের কথা মত আমরা ভয় না করে টিকা নেওয়ার জন্য শুক্রবার এসেছিলাম। সবাই আমরা টিকা নিয়েছি । তাই টিম অভিষেকের সদস্য সুমণ সাহু সহ অন্যান্যদের আমরা অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। 


যেভাবে তারা আমাদের গ্রাম থেকে গাড়িতে করে এনে আবার টিকা নেওয়ার পর বাড়িতে পৌঁছে দিয়েছে তার জন্য তারা কৃতজ্ঞ বলেও জানান।টিম অভিষেকের অন্যতম সদস্য সুমন সাহু বলেন এ ছাড়া কোনো উপায় ছিল না লোধা শবর সম্প্রদায়ের মানুষকে বুঝিয়ে করোনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য করোনার ভ্যাকসিন শুক্রবার দেওয়া হয়েছে খড়িকামাথানী হাসপাতালে।


 আগামী দিনে এভাবেই টিম অভিষেক এর সদস্যরা গ্রামে গ্রামে গিয়ে যেমন মানুষকে করোনার টিকা নেওয়ার জন্য সহযোগিতা করবে ,তেমনি অন্যান্য ভাবেও তারা মানুষকে  সহায়তা করবে বলে জানায়।সেইসঙ্গে করোনা নিয়ে মানুষকে তারা সচেতন করেন এবং বিভিন্ন গ্রামে গিয়ে মাস্ক ও সেনিটাইজার বিতরণ করেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.