মোবাইল সহ খোয়া যাওয়া টাকার ব্যাগ মালিককে ফিরিয়ে দিলেন এক সিভিক ভলেন্টিয়ার
দি নিউজ লায়ন; মোবাইল সহ খোয়া যাওয়া টাকার ব্যাগ মালিককে ফিরিয়ে দিয়ে সততার নজির গড়লেন এক সিভিক ভলেন্টিয়ার।
ইংরেজ বাজার থানার বাগবাড়ি এলাকার বাসিন্দা কুশিমন বিবি মঙ্গলবার প্রায় ৯ হাজার টাকা নিয়ে বাজার করতে মালদা শহরে আসেন।এই সময় তার টাকার ব্যাগ খোয়া যায় বলে অভিযোগ। মালদা শহরের রথবাড়ি এলাকায় টাকার ব্যাগ কুড়িয়ে পায় কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার সুরজ দাস।
এরপর টাকার ব্যাগে থাকা একটি মোবাইল নম্বর পেয়ে সেটিতে যোগাযোগ করা হয় ব্যাগের মালিকের সঙ্গে। খবর পেয়ে মালদা রথবাড়ি ট্র্যাফিকে এসে পৌঁছান এক মহিলা। ট্রাফিক ডিএসপি বিপুল ব্যানার্জি এবং ভারপ্রাপ্ত ট্রাফিক ওসি নন্দন কুমার এর উপস্থিতিতে সিভিক ভলেন্টিয়ার টাকার ব্যাগ ওই মহিলার হাতে তুলে দেওয়া হয়।
টাকার ব্যাগ হাতে পেয়ে খুশি মহিলা । ওঈ ব্যাগটি ফিরিয়ে দিয়ে সততার নজির গড়েন রথবাড়ি ট্র্যাফিকে কর্তব্যরত সুরজ দাস।
জেলা পুলিশের হাইওয়ে ট্রাফিক ইনস্পেক্টর নন্দন কুমার জানিয়েছেন, এই সততার কাজের জন্য ওই সিভিক ভলেন্টিয়ারকে পুরস্কৃত করা হবে । ওই মহিলার হাতে খোয়া যাওয়া তার টাকার ব্যাগটি তুলে দেওয়া হয়েছে।

Post a Comment