ফের কে এল ও সুপ্রিমো জীবন সিংহ ভিডিও বার্তা দিলেন
দি নিউজ লায়ন; ফের কে এল ও সুপ্রিমো জীবন সিংহ ভিডিও বার্তা দিলেন। ইতিমধ্যেই এই ভিডিও বার্তা বিভিন্ন সোসাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। ৬ মিনিট ৪০ সেকেন্ডের এই ভিডিও বার্তায় রাজ্যের বিগত বাম সরকার ও বর্তমান তৃণমূল সরকারের সমালোচনা করা হয়েছে। সেই সাথে কামতাপুর রাজ্য গঠনের কথা বলা হয়েছে। এই ভিডিও বার্তা ইতিমধ্যেই বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য গোয়েন্দা দফতরের হাতে পড়েছে।
গোয়েন্দারা এই ভিডিওর সত্যতা যাচাই করছে। ভিডিও বার্তায় আনন্দ মহারাজের প্রশংসা করেছেন জীবন সিংহ। উল্লেখ্য আলিপুরদুয়ারের কুমারগ্রামে জন্ম কে এল ও সুপ্রিমো জীবন সিংহের। কয়েক বছর আগে তার স্ত্রীর মৃত্যু হয়েছে। কিন্তু জীবন সিংহের হদিশ পাচ্ছিলেন না গোয়েন্দারা। কিন্তু সম্প্রতি প্রায় এক দুই মাসের ব্যাবধানে তার দুটো ভিডিও বার্তা প্রকাশ্যে আসে। এই ভিডিও বার্তা থেকেই গোয়েন্দাদের অনুমান বেচে আছেন জীবন সিংহ।
Post a Comment