ইঁট বোঝাই ট্রাক্টরের সঙ্গে ডাম্পারের ভয়াবহ সংঘর্ষ
দি নিউজ লায়ন; সন্ধ্যার সময় নবগ্রাম-পাঁচগ্রাম রাজ্য সড়কের কালীতলায় ইট বোঝাই ট্রাক্টরের সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে জখম হলেন ট্রাক্টর চালক। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে নবগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে গিয়ে গাড়ি দু’টিকে আটক করলেও ডাম্পার চালকের খোঁজ নেই।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ইট নিয়ে ট্রাক্টরটি পাঁচগ্রামের দিকে যাচ্ছিল। ডাম্পারটি পিছন থেকে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের পিছনে ধাক্কা মারে। ফলে ইট বোঝাই ট্রলি সহ ট্রাক্টরটি উল্টে যায়। ঘটনার জেরে রাজ্য সড়কে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে নবগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করে। ট্রাক্টর চালক জখম হয়ে নবগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রয়েছেন। গাড়ি দু’টিকে আটক করা হয়েছে। ঘটনার পরে থেকেই পলাতক ডাম্পার চালক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে নবগ্রাম থানার পুলিশ।
Post a Comment