নিখোঁজ যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য - The News Lion

নিখোঁজ যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য

 


দি নিউজ লায়ন;   নিখোঁজ যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ মাঠের মধ্যে থেকে উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের আমলায় গ্রামে। মৃত যুবকের নাম দীনেশ দে(২২)। এদিন শেষ পাওয়া খবর পর্যন্ত কেও গ্রেপ্তার হয়নি বলেই জানা যায়।এই ব্যাপারে থানার আধিকারিক বলেন,"পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে ।মৃতের বাড়ীর লোকের সাথে কথা বলে সব দিক খতিয়ে দেখা হচ্ছে"।


স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় দীনেশ বাড়ি থেকে বেরিয়ে যায় তারপর থেকে আর বাড়ি ফেরেনি। এদিন  স্থানীয়দের নজরে আসে আমলাই মাঠের  মধ্যের একটি  মিনি ডিপ মেশিনের জলাশয় যুবকের ক্ষত বিক্ষত মৃতদেহ পড়ে রয়েছে।


 তারা পুলিসে খবর দিলে  পুলিস এসে মৃতদেহ উদ্ধার করে পরিবারের লোকের  বক্তব্য,নিখোঁজের পরে সারা রাত ব্যাপী দীনেশর খোঁজে  আত্মীয়দের বাড়ি থেকে পাশের গ্রামে ও খোঁজ চালিয়েও  তার খোজ পাইনি অবশেষে এদিন তার মৃতদেহ উদ্ধার হয়"। এদিকে পুলিশ এসে তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠায়।পরিবার লোকজনদের অভিযোগ দীনেশকে খুন করে জলে ফেলে দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.