শিল্পক্ষেত্রে আকষ্মিক বিপর্যয়-জনিত ক্ষয়ক্ষতি আটকাতে মক ড্রিল - The News Lion

শিল্পক্ষেত্রে আকষ্মিক বিপর্যয়-জনিত ক্ষয়ক্ষতি আটকাতে মক ড্রিল


দি নিউজ লায়ন;   শিল্পক্ষেত্রে আকষ্মিক বিপর্যয়-জনিত ক্ষয়ক্ষতি আটকাতে মক ড্রিল। জাতীয় বিপর্যয় মোকাবিলার ব্যবস্থাপনার  উদ্যোগে এই মক এক্সারসাইজ  অনুষ্ঠিত হলো। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের সিপটা এলাকায় সলিওল ওলিয়েক্স  প্রাইভেট লিমিটেডে এই মক ড্রিল হল। প্রায় তিন ঘণ্টা ধরে জাতীয় বিপর্যয় ব্যবস্থাপন বিভাগের কর্মীরা হাতকলমে করে দেখালেন  এনডিআরএফ ব্যাটেলিয়ান জাতীয় বিপর্যয় ব্যবস্থাপন ফোর্স।


 বিডিও সত্যজিৎ কুমার জানান, এন ডি আর এফ আজ  দেখালো যদি গ্যাস লিকেজ এর কারণে একটি কারখানায় আগুন ধরে যায় এবং তাতে কিছুসংখ্যক কর্মচারী অসুস্থ ও অচেতন হয়ে পরে। আগুন নেভানোর জন্য অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গেই আগুনের লেলিহান শিখা নেভানোর জন্য  কর্মীরা ফায়ার ব্রিগেডের গাড়িসহ উপস্থিত হয় এবং ঘটনাস্থলে আসে লোকাল থানার পুলিশ। তারা এসে তার তদন্ত শুরু করেন। সাথে কিছু সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার আসেন। এরা আহতদের তৎক্ষণাৎ উদ্ধারকার্য শুরু করেন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.