কবির সুমনের গলায় সংক্রমণ ধরা পড়েছে - The News Lion

কবির সুমনের গলায় সংক্রমণ ধরা পড়েছে

 


দি নিউজ লায়ন;  বাংলার সংগীত পরিচালক কবির সুমনের শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতি হলেও এন্ডোস্কপি করে তাঁর গলায় সংক্রমণ ধরা পড়েছে। সামান্য কিছু সমস্যা থাকায় এখনও অক্সিজেন দিতে হচ্ছে এই সংগীত তারকাকে।   হাসপাতাল সূত্রের এই খবর জানা যায়। কবির সুমনের এন্ডোস্কপি করে গলায় সংক্রমণ ধরা পড়েছে। তাঁর চিকিৎসা চলছে। 


অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে তাঁকে। মঙ্গলবার আর বুকের এক্স-রে বা স্ক্যানের পরিকল্পনা না থাকলেও নিয়মমাফিক তাঁর রক্ত পরীক্ষা করা হবে। বর্তমানে জ্বর কমলেও প্রতি মিনিটে চার লিটার অক্সিজেন দেওয়া হচ্ছে কবির সুমনকে।  সূত্রের খবর,  কবির সুমনের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। গতকাল সোমবার তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.