কালিনগরের ধসে যাওয়া এলাকা পরিদর্শন করলেন জেলাশাসক
দি নিউজ লায়ন; স্থানীয় চাপার খালের পাশের রাস্তা কয়েক ফুট নিচে বসে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছিল ৬ টি দোকান। এমনকি বৃহস্পতিবার রাস্তা আরো কয়েক ফুট নিচে নেমে যাওয়ায় ভেঙ পড়েছিল ক্ষতিগ্রস্ত দোকানগুলি। আর শুক্রবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য, হাওড়া জেলা পরিষদের সহকারি সভাধিপতি অজয় ভট্টাচার্য, উলুবেড়িয়ার মহকুমা শাসক অরিন্দম বিশ্বাস, উলুবেড়িয়া ১ নং ব্লকের বিডিও নিলাদ্রি শেখর দে সহ সেচ দফতরের আধিকারিকরা।
এদিন জেলাশাসক ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করার পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও সেচ দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলেন। পরের অজয় ভট্টাচার্য জানান ভাঙ্গনরোধে সেচ দফতর কাজ শুরু করেছে। পরবর্তী পর্যায়ে আমরা স্থানীয় বিধায়কের সঙ্গে বসে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পূনর্বাসনের বিষয়টি বিবেচনা করব। অন্যদিকে শুক্রবার সকাল থেকেই ক্ষতিগ্রস্ত দোকান গুলি ভেঙে ফেলার কাজ শুরু করেছে সেচ দফতর।

Post a Comment