রাজ্যের বনদপ্তর কল্যাণী বিশ্ববিদ্যালয়কে ১ হাজার চারাগাছ দেবেন - The News Lion

রাজ্যের বনদপ্তর কল্যাণী বিশ্ববিদ্যালয়কে ১ হাজার চারাগাছ দেবেন

 


দি নিউজ লায়ন;    বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজ্যের বনদপ্তর কল্যাণী বিশ্ববিদ্যালয়কে ১ হাজার চারাগাছ দেবে বলে জানিয়েছে। ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মানস কুমার সান্যাল আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে জানান, গতবছরের আম্ফান ঝড়ে বিশ্ববিদ্যালয়ের বহু গাছ উপড়ে পড়েছে। উপড়ে পড়া গাছগুলি পাশে বনদপ্তরের দেওয়া নতুন গাছ লাগানো হবে। গাছগুলির রক্ষণাবেক্ষণও বনদপ্তর করবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তারা চিঠি দিয়ে জানিয়েছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.