সপ্তম শ্রেণীর ছাত্রীর বিয়ে বন্ধ করল প্রশাসন ও কন্যাশ্রী যোদ্ধারা
দি নিউজ লায়ন; এদিন দুপুরে নওদা প্রশাসন ও কন্যাশ্রী যোদ্ধাদের তৎপরতায় সপ্তম শ্রেণীর ছাত্রীর বিয়ে রুখা সম্ভব হল। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এদিন বিয়েতে যোগ দিতে বাড়িতে আত্মীয়রাও চলে এসেছিলেন।
ঠিক সেইসময়ই তাদের বাড়িতে গিয়ে আধিকারিকরা বিয়ে বন্ধ করেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সপ্তম শ্রেণীর ওই ছাত্রীর বিয়ে ঠিক হয়েছিল। দুই বাড়ির লোকজন দেখাশোনা করে বিয়ে ঠিক করেন। প্রশাসন জানিয়েছে, নাবালিকার বাবা ও মায়ের কাছে মুচলেকা নেওয়া হয়েছে। তারপরও ১৮বছরের আগে বিয়ে দেওয়ার চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment