দলীয় কার্যালয়ে ভাঙচুর বিজেপি কর্মীদের
দি নিউজ লায়ন; বিধানসভা নির্বাচনের পর বিজেপির জেলা নেতৃত্ব তাদের পাশে দাঁড়ায়নি এই অভিযোগে রবিবার বিকেলে ক্ষুব্ধ বিজেপি কর্মীরা বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সদর কার্যালয় ফুলেশ্বর মনসাতলায় ব্যাপক ভাঙচুর চালালো। জানা গেছে রবিবার বিকেলে মনসাতলায় বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সদর কার্যালয়ে বিধানসভা নির্বাচন পরবর্তী একটি পর্যালোচনা বৈঠক ছিল। এই বৈঠকে বিজেপির রাজ্য নেতৃত্ব অমিতাভ চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেতা অনুপম মল্লিক, বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতি প্রত্যুষ মন্ডল, নির্বাচনের প্রতিদ্বন্দিতা করা জেলার প্রার্থীরা, দলের বিভিন্ন শাখা সংগঠনের নেতাকর্মীরা।
সূত্রের খবর এদিন বৈঠক চলাকালীন রাজ্য নেতৃত্বের সামনেই জেলা নেতৃত্বের কাজকর্মের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন দলের একাংশ কর্মী। ক্ষুব্দ বিজেপি কর্মীদের অভিযোগ নির্বাচন-পরবর্তী হিংসার পর বহু বিজেপি কর্মী ঘরছাড়া থাকলেও জেলার কোন নেতৃত্ব তাদের পাশে দাঁড়ায়নি এমনকি তাদের ফোন করা হলেও তারা ফোন ধরেননি। এদিকে বিক্ষোভ চলাকালীন দলের কর্মীরা একে অপরের বিরুদ্ধে হাতাহাতিতে জড়িয়ে পড়েন এমনকি বেশ কয়েকজন কর্মী দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায়। যদিও বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতি প্রত্যুষ মন্ডলের দাবি যারা কার্যালয় ভাঙচুর চালিয়েছে তারা কেউ বিজেপি কর্মী নন। এরা সকলেই তৃণমূলের কর্মী। তিনি দাবি করেন বিধানসভা নির্বাচনের পর প্রতিটি কর্মীর সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ রেখেছেন এবং যারা ঘরছাড়া ছিলেন তাদের ঘরে ফেরার ব্যবস্থা করেছেন।
অন্যদিকে বিজেপির অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের হাওড়া গ্রামীণ জেলা সভাপতি তথা রাজ্যের জনসাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। তিনি বলেন এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এটা সকলে জানে।

Post a Comment