জাপানের জাতীয় ফল পার্সিমন এবং কাশ্মীরি আপেল এবার কাঁকসার জঙ্গলমহলের মাটিতে
দি নিউজ লায়ন; কাঁকসার প্রত্যন্ত গ্রামের এক সবুজপ্রেমী যুবক নিজের বাগানের সীমিত জায়গায় কাশ্মীরের আপেল হোক বা জাপানের পার্সিমন বা পান, লেবু, সারা বছরের কুল, পেয়ারা, কাঁঠাল সহ বিভিন্ন দেশীয় বিদেশিও ফল বাগানে চাষ করে তাক লাগাচ্ছে কাঁকসার যুবক। রাসায়নিক সারের ব্যাবহার করেনি জৈব সারের ওপরই গুরুত্ব দিয়েছেন বেশি।
নিজের বাগানে এভাবে দেশীয় প্রযুক্তিতে শীতপ্রধান রাজ্য ও দেশের ফল এবং সবজি চাষ করে এলাকার যুবকদের উৎসাহ যোগাচ্ছে এবং স্বনির্ভর হওয়ার বার্তা দিচ্ছে কাঁকসার বিষ্ণুপুরের যুবক হরিসাধন গড়াই। ওই যুবকের এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে কাঁকসার কৃষি দপ্তর এবং সমস্ত রকম ভাবেই পাশে থাকার আশ্বাস দিয়েছেন। দ্বিতীয় মহাযুদ্ধে জাপানের নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলায় প্রায় দু'লাখ অধিবাসী অধ্যুষিত নগরটি ধ্বংসস্তূপে পরিণত হয়।
কিছুদিনের মধ্যেই সেই বিরান ভূমিতে যে উদ্ভিদ কুঁড়ি ফুটিয়ে পুনরায় জীবনের সূচনা করেছিল সেটি ছিল পার্সিমন বর্তমানে জাপানের যেটি জাতীয় ফল। জাপানের জাতীয় ফল কাঁকসার মাটিতে ফলিয়ে তাক লাগাচ্ছে ওই যুবক। আপেল চাষ বিকল্প পদ্ধতিতে করা হয়েছে ড্রামের ভেতর। কিন্তু সেখানে জৈব সারের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। শীতপ্রধান রাজ্যের ফল হওয়ায় মাঝেমধ্যে ঠান্ডা জল দিতে দেখা যায় তার মধ্যে। দীর্ঘ দিনের ইচ্ছা ছিল এই সব ফলের গাছ লাগানোর। সেই ইচ্ছে বাস্তবে রূপান্তরিত হয়েছে।এছাড়াও পান, বেদানা, লেবু নানারকমের ফল সারা বছর ধরে উৎপাদন হচ্ছে এই বাগান থেকে।
কিছুটা স্বনির্ভরতার পথে ওই যুবক। কাঁকসা ব্লকের কৃষক সেলের দায়িত্বে থাকা গিরিধারী সিনহা জানিয়েছেন এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ওই যুবকের উদ্যোগকে দেখে এগিয়ে আসুক এলাকার অন্যান্য যুবকরা। যেকোনো সমস্যা হলে পাশে দাঁড়াবে কৃষি দপ্তর। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবক-যুবতীদের স্বনির্ভর হওয়ার কথা জানাচ্ছেন। অন্যদিকে এই যুবক মুখ্যমন্ত্রীর আদর্শে এগিয়ে যাচ্ছে। শীতপ্রধান রাজ্যের ফল কাঁকসার মাটিতে ফলিয়ে এলাকার যুবকদের উৎসাহিত করছেন। এই কাজ সত্যিই প্রশংসনীয় তিনি জানান।*

Post a Comment