কাশিয়ার জঙ্গল থেকে মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার - The News Lion

কাশিয়ার জঙ্গল থেকে মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার

 


দি নিউজ লায়ন;   কাশিয়ার জঙ্গল থেকে পুলিশ বেশ কিছু মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার করেছে। সাদা কাগজে লাল কালিতে লেখা পোষ্টার গুলিতে লেখা ছিল ' চাকরি না হলে টাকা ফেরত দিতে হবে তা না হলে খুন করা হবে। ' স্থানীয় লোকজন এদিন সকালে জঙ্গলে ছাতু কুড়োতে যাওয়ার সময় পোষ্টার গুলি দেখেন । তাঁরাই থানায় খবর দেন।


পুলিশ এসে এগুলি উদ্ধার করে নিয়ে যায়। এগুলি মাওবাদী রা দিয়েছে না অন্য কেউ দিয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ। স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা তথা জেলা পরিষদএর সদস্য চন্দন সাহা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলে ভালো কাজ করেছে । জঙ্গলমহল এলাকায় শান্তি প্রতিষ্ঠার জন্য একসময় যারা মাওবাদী ছিল তাদের বেশ কয়েকজনকে আত্মসমর্পণ করায় চাকরি দিয়েছে। আরো অনেকের নাম আছে তারা এখনও চাকরি পায়নি। 


তবে এখন আর মাওবাদি নেই । কিছু দুষ্কৃতী বিরোধীদের ইন্ধনে ঐ পোস্টার গুলি দেওয়া হয়েছে। পুলিশ তদন্ত করে দেখলে আসল রহস্য উদ্ঘাটন হবে। এখন আর এলাকায় মাওবাদী বলে কিছুই নেই। আসলে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বার বাংলায় ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস,যা অনেকেরই সহ্য হয়নি। তাই শান্ত জঙ্গলমহল কে ফের অশান্ত করে তোলার জন্য এই চক্রান্ত শুরু করা হয়েছে বলে তিনি জানান। তবে জঙ্গলমহলের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিল আগামী দিনেও থাকবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.