৯ জন টোটো চালককে শংসাপত্র দিলেন জুন মালিয়া - The News Lion

৯ জন টোটো চালককে শংসাপত্র দিলেন জুন মালিয়া

 


দি নিউজ লায়ন;    শুক্রবার মেদিনীপুরে যেসব টোটো চালক জীবনের ঝুঁকি নিয়ে করোনা রোগীদের হাসপাতালে পৌঁছে দিয়েছেন তাঁদের হাতে শংসাপত্র তুলে দিলেন জুন মালিয়া। তিনি জানান , যেভাবে করোনা আবহে তাঁরা মানুষকে পরিষেবা দিয়েছেন একে কুর্নিশ জানাতেই তাঁর এই উদ্যোগ। 


বিধায়ক জুন মালিয়া আরও বলেন যে জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও এই টোটো চালকের করোনা আক্রান্ত রোগীদের হাসপাতালে পৌঁছে দিচ্ছেন ।তাই এদের স্বীকৃতিস্বরূপ শংসাপত্র দেওয়া হয়েছে । আগামী দিনে  এরা এই ভাবেই করোনা আক্রান্ত মানুষের পাশে থাকবেন বলে তিনি আশা করেন ।সেই সঙ্গে তিনি ওই টোটো চালক দের পাশে থাকার আশ্বাস দেন। 


ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের মেদিনীপুর শহর কমিটির সভাপতি বিশ্বনাথ পাণ্ডব , তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক গোপাল সাহা সহ আরও অনেকে। বিধায়কের কাছ থেকে শংসাপত্র পেয়ে খুশি ওই ৯ জন টোটো চালক । 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.