সব জল্পনার অবসান ঘটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলীয় পতাকা তুলে নিলেন মুকুল-শুভ্রাংশু
দি নিউজ লায়ন; সব জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূল ভবনে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলীয় পতাকা তুলে নিলেন মুকুল - শুভ্রাংশু। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে উত্তরীয় পরেন মুকুল এবং শুভ্রাংশু। যে পদ ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন মুকুল রায় সেই পদে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তবে এখন কোন পদে তাঁকে নিয়োগ করা হবে তা নিয়ে জল্পনা রয়েছে। মনে করা হচ্ছে মূলত ২০২৪-কে টার্গেট করেই মুকুল রায়কে ফেরানো হল। এদিন তৃণমূলে যোগ দিয়েই মুকুল রায় সাংবাদিকদের বলেন, পুরনো আঙিনায় আবার ফিরে এলাম।
আবার নতুন নতুন ছেলেদের সঙ্গে কাজ করব। বাংলা আবার নিজের জায়গায় ফিরবে। সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা আবার তার নিজের আসন ফিরে পাবে। তবে কেন তিনি বিজেপিতে থাকতে পারলেন না তার ব্যাখ্যা দেননি। সেটা লিখিত আকারে তিনি জানাবেন বলে জানিয়েছেন।

Post a Comment