বিজেপির ভাঙ্গন অব্যাহত, ফের বিজেপি ছেড়ে তৃণমূল যোগ মেদিনীপুরে - The News Lion

বিজেপির ভাঙ্গন অব্যাহত, ফের বিজেপি ছেড়ে তৃণমূল যোগ মেদিনীপুরে

 


দি নিউজ লায়ন;  রবিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের ৭ নম্বর নয়াবসত অঞ্চল তৃনমূল কার্যালয়ে বড়োজাম গ্রামের বিজেপির পঞ্চায়েত সদস্যা মুখী সরেন মান্ডি সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করেন।


এইদিন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদেওয়া বিজেপি দলের কর্মীদের হাতে তৃনমূলের পতাকা তুলে দেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়িকা তথা জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব ঘোষ, অঞ্চল সভাপতি কৌশিক ঘোষ,উপপ্রধান শুকদেব ভান্ডারী, ব্লক যুব সহ-সভাপতি অভিজিত ঘোষাল,অঞ্চল যুব সভাপতি সম্রাট মন্ডল,অভিক পাল,বাপি ঘোষ সহ অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকরা।


এইদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করার পর মুখী সরেন মান্ডি জানান বিজেপি থেকে জয়লাভের পর এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারছিলাম না এবং তাদের হয়ে কাজ করতে পারছিলাম না, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে এবং উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই দিন দলীয় কর্মীদের নিয়ে তৃনমূলে যোগদান করেছি। 


প্রসঙ্গত গত দুই দিন আগে এক পঞ্চায়েত সদস্যা সহ একাধিক বিজেপি সক্রিয় কর্মী তৃণমূলে যোগদান করেছিলেন, এতে যথেষ্ট অস্বস্তির মধ্যে পড়েছে গেরুয়া শিবির এমনটাই মনে করছে এলাকার রাজনৈতিক মহলের একাংশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.