দেওয়াল চাপা পড়ে মৃত ১
দি নিউজ লায়ন; কাটোয়ার শ্রীখণ্ড গ্রামে দেওয়াল চাপা পড়ে মৃত ১।পুলিশ জানায় মৃতার নাম রঞ্জনা মণ্ডল(২১)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বছর দেড়েক আগে মঙ্গলকোটের নিগনের বাসিন্দা বিশ্বজিৎ মণ্ডলের সঙ্গে রঞ্জনার বিয়ে হয়।
দিনদশেক আগে তিনি শ্রীখন্ডে বাপেরবাড়ি আসেন। মৃতার বাবা রাজকুমার মণ্ডল জানান শনিবার বিকেলের দিকে বৃষ্টি শুরু হলে তার মেয়ে উঠান থেকে কাপড় তুলতে যান। তখন বাড়ির মাটির পাঁচিল ভেঙে পড়ে।চাপা পড়েন রঞ্জনা। উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

Post a Comment