আবারও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান - The News Lion

আবারও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান

 


 দি নিউজ লায়ন;     হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের ভিঙ্গোল গ্রাম পঞ্চায়েতের এক পঞ্চায়েত সদস্য সহ প্রায় ৫০ জন কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। একইভাবে বরোই গ্রাম পঞ্চায়েতের ৫০ জন বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করেছেন। রবিবার সন্ধ্যায় এই যোগদান কর্মসূচিতে ওই নেতা , কর্মীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেওয়া হয় । সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত এলাকায় এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন চাচোলের বিধায়ক নিহার ঘোষ । অন্যদিকে ওই পঞ্চায়েত সদস্য সহ বিজেপি ছেড়ে আসা কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন স্থানীয় তৃণমূলের নেতারা। 


উল্লেখ্য,  এই যোগদান কর্মসূচির পর কংগ্রেস পরিচালিত ভিঙ্গোল গ্রাম পঞ্চায়েত দখলের এখন  দাবি তৃণমূল নেতৃত্ব। এদিকে তৃণমূলের এই দাবিকে কটাক্ষ করেছেন ভিঙ্গোল গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের প্রধান বিমানবিহারী বসাক। আর এই যোগদানকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি।


বলাবাহুল্য, ভিঙ্গোল গ্রাম-পঞ্চায়েতে মোট ১৩ জন সদস্য রয়েছে। তার মধ্যে ৯জন সদস্য কংগ্রেসের, ৩ জন সদস্য তৃণমূলের, একজন বিজেপির। বিজেপির একজন তৃণমূলে যোগ দেওয়া তে তৃণমূলের সদস্য সংখ্যা হল ৪। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, আরও বেশ কয়েকজন সদস্য তৃণমূলে যোগদান করার ইচ্ছা প্রকাশ করেছে। পরবর্তীতে গ্রাম পঞ্চায়েতে অনাস্থা ডেকে তৃণমূল দখল করবে। 


স্থানীয় তৃণমূল সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন ভিঙ্গোল গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য অমল চন্দ্র সাহা। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জম্মুর রহমান, হরিশ্চন্দ্রপুর ১ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি জিয়াউর রহমান, পঞ্চায়েত সমিতির সদস্য আদিত্য মিশ্র, হরিশ্চন্দ্রপুর পঞ্চায়েতের প্রধান, তৃণমূল নেতা সঞ্জীব গুপ্তা সহ অন্যান্য দলীয় নেতৃত্বরা। 


এদিকে তৃণমূলে যোগ দেওয়া বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য অমল চন্দ্র  সাহা বলেন," তৃণমূলে যোগদান করতে পেরে খুব ভালো লাগছে। এই দল মানুষের জন্য কাজ করে। বিজেপি শুধু ভেদাভেদের রাজনীতি করে। ওখানে থাকতে পারছিলাম না। মমতা ব্যানার্জির আদর্শে তৃণমূল একনিষ্ঠ কর্মী হয়ে কাজ করব।


তৃণমূলের জেলার সাধারণ সম্পাদক জম্মুর রহমান বলেন,  ভিঙ্গোল গ্রাম পঞ্চায়েতের বিজেপির সদস্য অমল চন্দ্র সাহা মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগদান করলেন। আর অতি শীঘ্রই কংগ্রেস পরিচালিত এই পঞ্চায়েত আমরা দখল করব।


এদিকে ভিঙ্গোল গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রধান বিমান বিহারী বসাক জানিয়েছেন,  এই গ্রাম পঞ্চায়েতে কংগ্রেসের দখলে রয়েছে এবং আগামী দিনেও থাকবে। আর বিজেপির সদস্য কোথায় গেল তা নিয়ে আমাদের মাথা ব্যাথা নেই।  আমাদের সদস্যদের বহুবার ভয় দেখিয়েছে, টাকার প্রলোভন দেখিয়েছে।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.