বিশ্বভারতীর পদার্থ বিভাগের অধ্যাপককে শোকজ - The News Lion

বিশ্বভারতীর পদার্থ বিভাগের অধ্যাপককে শোকজ

 


 দি নিউজ লায়ন;    বিশ্বভারতীর পদার্থ বিভাগের অধ্যাপক মানস মাইতি কে শোকজ করলো বিশ্বভারতীর প্রাপ্ত কর্মসচিব অশোক কুমার মাহাতো । ইতিমধ্যে শোকজের উত্তর পাঠিয়েছে বিশ্বভারতী কে মানস মাইতি। মানুষ মাইতির জবাব পেয়ে সন্তুষ্ট কিনা বিশ্বভারতীর তা জানতে হবে অপেক্ষা করতে হবে। শোকজ চিঠিতে  বিশ্বভারতী বলেছে , গত ৮ই জুন সাড়ে পাঁচটার অনলাইন বৈঠকে অধ্যাপক দের বেতন এবং অধ্যাপনা সংক্রান্ত যে নির্দেশ আচার্য বিদ্যুৎ চক্রবর্তী ছিলেন সেই সময় মানস বাবু কর্তৃপক্ষ ও উপাচার্যর সাথে  অসম্মানজনক আচরণ করেন। 


একজন অধ্যাপকের কাছ থেকে এ ধরনের আচরণ অনভিপ্রেত। মানুষ বাবু যে অভিযোগগুলো নিয়ে এসেছেন তা একদম বিভ্রান্তিকর ও মিথ্যা। মানুষ বাবুর বিরুদ্ধে যে অভিযোগ বিশ্বভারতী কর্তৃপক্ষ নিয়ে এসেছে তা তিনি অস্বীকার করে জানান উপাচার্য যা বক্তব্য বলেছেন তার সম্পূর্ণ রেকর্ডিং তার কাছে আছে তাই বিশ্বভারতীর আনা সমস্ত অভিযোগ ভিত্তিহীন। সেদিনের বৈঠকের অডিও ক্লিপে বিশ্বভারতীর অধ্যাপকরা মোটা বেতন নেন উপাচার্য কে গালিগালাজ করেন, এর থেকেই বোঝা যায় তাদের পারিবারিক শিক্ষা সংস্কৃতি কোন পর্যায়ের। 


অধ্যাপকদের  প্রমাণ করে তাদের মা-বাবা তাদেরকে কিরকম শিক্ষা দিয়েছে। এই বক্তব্য শোনার পরে বিভাগের অধ্যাপক মানস মাইতি প্রতিবাদ করেন। প্রতিবাদের পরেই উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী তাকে বৈঠক  ছেড়ে বেরিয়ে যেতে বলেন।  বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বনাম অধ্যাপকদের ব্যক্তিগত সংঘাতের জেরে আখেরে ক্ষতির মুখে পড়তে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের  শিক্ষা ব্যবস্থা। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.