বিজেপির সঙ্গে ‘মমতার’ গাঁটছড়া কোথায়! - The News Lion

বিজেপির সঙ্গে ‘মমতার’ গাঁটছড়া কোথায়!

 


দি নিউজ লায়ন;    চলছিল রাজ্য বিজেপির গোপন ভার্চুয়াল প্রশিক্ষণ শিবির। সেই ভার্চুয়াল প্রশিক্ষণ শিবিরের ‘সদস্য’ তালিকায় রয়েছে  ‘মমতা বন্দ্যোপাধ্যায়’-এর নাম! সবাই চমকে যান, এ কি পদ্ম শিবিরের গোপন প্রশিক্ষণ শিবিরে ‘মমতা বন্দ্যোপাধ্যায়’!  কে এই ‘মমতা বন্দ্যোপাধ্যায়’? না, ইনি মুখ্যমন্ত্রী নন। 


বরং তাঁর নামে ভুয়ো আইডি খুলে, কেউ রাজ্য বিজেপির গোপন ভার্চুয়াল প্রশিক্ষণ শিবিরে আড়ি পাতছিল বলেই মনে করছেন গেরুয়া শিবিরের একাংশ। কেবল ‘মমতা বন্দ্যোপাধ্যায়’ নয়, ‘জয় বাংলা’ নামে একটি ভুয়ো আইডি-ও ওই প্রশিক্ষণ শিবিরের ‘সদস্য’ তালিকায় দেখা গিয়েছে। এই ঘটনায় মাঝপথেই বন্ধ হয়ে যায় প্রশিক্ষণ শিবির। গোটা ঘটনায় বেশ অস্বস্তিতে রাজ্য বিজেপি নেতৃত্ব

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.