মায়ের মৃত্যুর পর ডাইনি অপবাদে মেয়েকে বেধড়ক মারধর - The News Lion

মায়ের মৃত্যুর পর ডাইনি অপবাদে মেয়েকে বেধড়ক মারধর

 


দি নিউজ লায়ন;    মায়ের মৃত্যুর পর ডাইনি অপবাদে মেয়েকে বেধড়ক মারধর করলেন গ্রামবাসীরা! ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের মালবান্ধি গ্রামের। জানা গিয়েছে, আক্রান্ত মহিলার নাম দুর্গামণি টুডু। মাসখানেক আগে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন মা। তারপর থেকে ডাইনি অপবাদ দিয়ে গ্রামের মাতব্বররা দুর্গামণিকে রীতিমতো হুমকি দিত বলে অভিযোগ। 


এরপর মঙ্গলবার দুপুরে গ্রামের কল থেকে জল আনতে গেলে জানগুরু নিদানে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার পর বেশ কিছুক্ষণ কলের সামনেই অচৈতন্য অবস্থা পড়েছিলেন ওই মহিলা। শেষপর্যন্ত পরিবারের লোকেরা উদ্ধার করে দুর্গামণিকে প্রথমে নিয়ে যান গ্রামীণ হাসপাতালে। প্রাথমিক চিকিত্‍সার পর রোগীকে স্থানান্তরিত করা হয় বিষ্ণুপুর হাসপাতালে। এখন সেখানেই চিকিত্‍সা চলছে আক্রান্তের। 


 এই ঘটনার পর গোয়ালতোড় থানায় ডাইনি অপবাদের মারধর ও বাড়িতে ভাঙচুর ও লুটপাঠের লিখিত অভিযোগ দায়ের করেছেন পরিবারের লোকেরা। অভিযোগ পেয়েই তদন্তে নেমেছে পুলিশ। খতিয়ে দেখছে সমস্ত বিষয়টি।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.