বর্ষায় ত্বক ভালো রাখতে কী কী নিয়ম মেনে চলবেন - The News Lion

বর্ষায় ত্বক ভালো রাখতে কী কী নিয়ম মেনে চলবেন

 



দি নিউজ লায়ন;    

প্রচুর জল খান

সুন্দর ত্বক ও স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে চাইলে পর্যাপ্ত জল পান করতে হবে। জল শরীর থেকে বিষাক্ত টক্সিন বের করতে সাহায্য করে। বর্ষায় বেশি করে জল পান করলে ত্বক ভালো থাকে।

সবুজ শাকসবজি খান

কেবল বাইরে থেকে নয়, ভেতর থেকেও ত্বকের যত্ন নেওয়া দরকার। অস্বাস্থ্যকর, তৈলাক্ত খাবার ত্বকের ওপর খারাপ প্রভাব ফেলে। ফলে ত্বকে বিভিন্ন ধরনের সমস্যা লক্ষ করা যায়। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় বেশি করে সবুজ শাকসবজি রাখুন, যা আপনার ত্বককে স্বাস্থ্যোজ্জ্বল করে তুলবে।


বেশি করে ফল খান

খাদ্যতালিকায় কেবল সবুজ শাকসবজি নয়, বেশি করে ফলও রাখতে হবে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল ত্বকের জন্য খুবই উপকারী।

ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন ব্যবহার করুন

বর্ষায় ত্বকে ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন ব্যবহার করা জরুরি। বর্ষাকালেও সূর্যের ক্ষতিকর রশ্মি ত্বকের ক্ষতি করে। তাই ত্বককে ক্ষতির হাত থেকে রক্ষা করতে এবং নরম-কোমল ত্বক পেতে ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না।


প্রতিদিন মুখ ধুতে হবে

বর্ষায় ত্বকের পোরস দূষণ ও ময়লার কারণে বন্ধ হয়ে যায়। ফলে পিম্পল ও ব়্যাশের মতো বিভিন্ন সমস্যা দেখা যায়। তাই ত্বক পরিষ্কার রাখতে দিনে অন্তত দুই থেকে তিন বার মুখ ধোওয়া জরুরি।



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.